উত্তর আমেরিকায় ফিরছে ‘লিগ অফ লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’
পাঁচ বছর পর উত্তর আমেরিকায় ফিরছে জনপ্রিয় গেইম লিগ অফ লিজেন্ডস-এর ২০২২ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। একইসঙ্গে প্রথমবারের মতো একাধিক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ইস্পোর্টস আয়োজনগুলোর অন্যতম এই চ্যাম্পিয়নশিপ।
আয়োজক প্রতিষ্ঠান রায়ট গেইমস ঘোষণা দিয়েছে, ভাগে ভাগে নিউ ইয়র্ক, টরোন্টো, মেক্সিকো সিটি এবং স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এই মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল লিগ অফ লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।
প্রাথমিক ‘প্লে-ইন’ হবে মেক্সিকো সিটি’তে। প্রতিযোগিতার দলগত পর্ব আর কোয়ার্টার ফাইনাল হবে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়্যার গার্ডেনের হুলু থিয়েটারে। সেমিফাইনালের অনুষ্ঠিত হবে টরোন্টোতে। আর ফাইনাল ম্যাচগুলোর ভেনু স্যান ফ্রান্সিসকো’র চেস সেন্টার।
গত নভেম্বরে শেষ হওয়া এ বছরের চ্যাম্পিয়নশিপ প্রথমে চীনের শেনেজেন এবং পরবর্তীতে নেওয়া হয় আইসল্যান্ডের রিকজাভিকে। কিন্তু তা আর সম্ভব হয়নি মহামারীর কারণে।
এমন পরিস্থিতে তিন দেশের চার শহরে এবারের চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিগ অফ লিজেন্ডস ইস্পোর্টস-এর বৈশ্বিক প্রধান নাজ অ্যালিটাহা। সশরীরে চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে’র ভেনু নির্ধারণ করার কথাও জানিয়েছেন তিনি।